স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার(২৩শে মার্চ) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে এ মাদকের চালান টি উদ্ধার করেছে পুলিশ।
এ সময় কোন মাদক কারবারী কিংবা মাদক বহন কারীকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল ও এএসআই শাহিন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর পাশে মাঠের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।




