নবীগঞ্জের যুবসংহতি নেতার পিতা নজির চৌধুরীর ইন্তেকাল

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নাসির চৌধুরীর পিতা নজির চৌধুরী (৬০) আর নেই। ইন্নালিল্লাহি,,,,,রাজিউন।

তিনি গত সোমবার রাতে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ছেলে ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা গতকাল মঙ্গলবার বেলা ২টায় কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাযার নামাজে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ এমরান মিয়া, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সিনিয়র সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, ইউপি মেম্বার আল আমীন খান, যুবলীগ নেতা ইয়াকুব মিয়া, হাফিজ খান, ব্যবসায়ী সিরাজ মিয়া, কাশেম মিয়া প্রমুখ।
নবীগঞ্জে ইপিআই টেকনলজিষ্ট অজিত কুমার দাশের মাতার মৃত্যুতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক জ্ঞাপন

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনলজিষ্ট অজিত কুমার দাশের মাতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। শোক জ্ঞাপনকারীরা তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।