মন্ত্রিত্ব চলে গেলে আবার সাংবাদিক হয়ে যাব: কাদের

নিজস্ব প্রতিবেদকঃ মন্ত্রিত্ব চলে গেলে আবার সাংবাদিকতায় ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমি সাংবাদিক ছিলাম। মন্ত্রিত্ব তো আর সারা জীবন থাকবে না, মন্ত্রিত্ব সব সময় থাকবে এমন তো কোনো কথা না, মন্ত্রিত্ব সব সময় থাকবে এই অহংকারও আমি করি না। অনেক বাঘা বাঘা মন্ত্রিরা এখন আর নেই। মন্ত্রিত্ব চলে গেলে আবার সাংবাদিক হয়ে যাব।

ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও লেখালেখি করতেন তিনি। বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্বও পালন করেছেন দীর্ঘ সময়। এ পর্যন্ত তার লেখা কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।