× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

নবাবগঞ্জে নববর্ষ উৎযাপন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাত উৎসব সহ নানা আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন উপজেলার বিভিন্ন স্থানে উৎযাপন করেছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

রবিবার সকালে উপজেলা দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় বর্নাঢ্য শোভাযাত্রা ও পান্তা উৎসবের আয়োজন করে।

অপর দিকে দাউদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মোছাঃ হোসনেয়ারা বেবী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন হয়। এ ছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..