নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আগামীকাল (১৩ নভেম্বর)

বিনোদন ডেস্ক: আগামীকাল (১৩ নভেম্বর) নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন । এ উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে বিটিভির নিজস্ব প্রযোজনায় তৈরি হলো বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতির জোছনায় হুমায়ূন’। এতে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তারই সহধর্মিণী মেহের আফরোজ শাওন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি জানালেন, হুমায়ূন আহমেদের লেখালেখি, ছবি, নাটক, ব্যক্তিজীবন ও নানান প্রসঙ্গে কথা বলেছেন শাওন। এসবের বেশিরভাগ তথ্যই কম জানা।

‘স্মৃতির জোছনায় হুমায়ূন’-এর চিত্রায়ন হয়েছে বিটিভির স্টুডিওতে। এই চ্যানেলে ১৩ নভেম্বর রাত সাড়ে ৯টায় প্রচার হওয়ার কথা অনুষ্ঠানটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।