নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে -সমাজকল্যাণ মন্ত্রী

নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে -সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, খেলাধুলার চর্চা বাড়ালে নতুন প্রজন্ম আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

          মন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।

          কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

          মন্ত্রী বলেন, খেলাধুলা জীবনের সাথে গভীরভাবে সম্পৃক্ত, খেলাধুলাকে জীবন থেকে আলাদা করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য খেলাধুলা চর্চার সুযোগ করে দিয়েছেন।

          মন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদেরকে মাদক, নেশা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন। স্বাধীনতাবিরোধীরা প্রজন্মকে বিপথগামী করার চেষ্টায় সর্বদা রত আছে, এ বিষয়ে সতর্ক থাকবেন।

          পরে মন্ত্রীর পক্ষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।