× Banner
সর্বশেষ
প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী শ্যামনগরে স্থানীয় অভিযোজন নিয়ে স্কুল পর্যায়ে বক্তৃতামালা অনুষ্ঠিত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূল ভিত্তি – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গৌরনদীতে দোকান কর্মচারীকে নির্যাতনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো-সমাজকল্যাণ মন্ত্রী দুর্নীতি করে কেউ পার পাবে না – আইনমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার – বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন। নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পরে দেয়ালে লাগানো ছবি ও পতাকা খুলে ফেলা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে


এ ক্যটাগরির আরো খবর..