নগরকান্দার তালমায় ডাচবাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমায় ডাচবাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১টায় তালমা বাজারে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মনিরুজ্জান সরদারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, তরুণ রাজনীতিবিদ এ্যাড. জামাল হোসেন মিয়া ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাচ বাংলা ব্যাংকের ফরিদপুর জেলা এরিয়া ম্যানেজার অসিত কুমার দে, সেল্স ম্যানেজার রাশেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচানা করেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং তালমা শাখার ম্যানেজার মাহমুদ খান রাজু। এসময় ফিতা কেটে তালমা শাখার উদ্বোধন করেন অতিথিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।