ধামরাইয়ে স্কুলশিক্ষক ১ বছর ধরে নিখোঁজ

দুলাল চন্দ্র পাল- ক্রাইম রিপোর্টার: ধামরাই সদরের হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলাম ১ বছর ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পুলিশ দীর্ঘদিনেও তার সন্ধান বের করতে পারেনি। জানা গেছে, ২০১৫ সালের ৫ই জুলাই সকালে তার নিজ বাড়ি ধামরাইয়ের বালিথা গ্রাম থেকে কর্মস্থল ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে বের হয়ে তিনি বাড়ি ফেরেননি।

এ ঘটনায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা তোফাজ্জল হোসেন গত ৬ই জুলাই প্রথমে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি, পরে ১১ই জুলাই একই গ্রামের আবু সাঈদের ছেলে আলমগীর হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে একটি অপহরণ মামলা করেন তিনি। পুলিশ এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করলেও গত ১ বছর ৮ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ওই শিক্ষকের সন্ধান করতে পারেনি। অপহৃতের বাবা তোফাজ্জল হোসেন জানান, তার ছেলের সন্ধান না পেয়ে পরিবারের সবাই হতাশ হয়ে পড়েছেন। ধামরাই হার্ডিঞ্জ স্কুল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন তার ছেলের সন্ধান বা উদ্ধারের ব্যাপারে তেমন কোনো পদক্ষেপও গ্রহণ করছে না। তিনি আরো জানান, তার ছেলের সন্ধানের সব ধরনের চেষ্টাই করে যাচ্ছেন তিনি। ধামরাই থানার এসআই মাসুদুর রহমান জানান, দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা সংঘটিত হওয়ায় নিখোঁজ ব্যক্তিদের তালিকা ও ছবি সংগ্রহ করা হচ্ছে। তিনি শিক্ষক শফিকুল ইসলামেরও ছবি ও তথ্য সংগ্রহ করেছেন বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।