× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ধামরাইয়ে শ্বশুরের ধর্ষণের চেষ্টায় পুত্রবধূর আত্মহত্যা

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

দুলাল পাল- স্টাফ রিপোর্টারঃ ধামরাইয়ে ছয় বাড়িয়া গ্রামে শ্বশুরের পাশবিক নির্যতন ও স্বামীর অপমান সইতে না পেরে গতকাল শুক্রবার সকালে মিম আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, ধামরাইয়ে ইসলামপুর এলাকায় আফজাল হোসেনের মেয়ে মিম আক্তারের (১৮) সঙ্গে প্রায় দের বছর আগে ছয় বাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হৃদয় হোসেনের সাথে বিয়ে হয়। বাসের হেলপার হৃদয় হোসেন মাঝে মাঝে রাতে বাড়ী না আসার সুযোগে বিয়ের পর থেকেই শ্বশুর ইসমাইল হোসেন পুত্রবধূ মিমের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এ নিয়ে গ্রামে সালিশ ও হয়। এরপর থেকে স্বামী হৃদয় হোসেন মিম আক্তারকে সন্দেহ করতে থাকে ও গালাগাজ করে। বিষয়টি গ্রাম্য বিচারে আসার পরেও শ্বশুরের চরিত্রে কোন পরিবর্তন আসেনি।

গতকাল শুক্রবার বাড়িতে কেউ না থাকায় শ্বশুর ইসমাইল হোসেন মিম আক্তারকে ধর্ষণের চেষ্টা করে। লজ্জা আর অপমান সইতে না পেরে এদিন সকালে ঘড়ের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


এ ক্যটাগরির আরো খবর..