ধামরাইয়ে বিশিষ্ট মাদক ব্যবসায়ী ফেরাজী ধরা-ছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার:  রাজধানী ঢাকার ধামরাইয়ে ১৬ নং নান্নার ইউনিয়নে মুরাদ ফেরাজী, পিতা-আজিজ ফেরাজী,সাং-নান্নার,থানা-ধামরাই, জেলা-ঢাকা এর নেতৃত্বে বিভিন্ন মাদক ব্যবসায়ীরা বুক ফুলিয়ে প্রকাশে ঘুড়ে বেড়াচ্ছে। যেমন গাঁজা ইয়াবা ট্যাবলেট ধামরাইয়ে বিভিন্ন এলাকায় মুরাদ ফেরাজীর নেতৃত্বে পাচার হয়।

ঘোড়াকান্দা, জলসিন,পাঁচাল,নান্নার,ধাইরা,কালিদাসপট্টি,আরও অনেক জায়গায় পাচার করছে মাদক দ্রব্য। কোন মাদক ব্যবসায়ী ভাল হতে চাইলেও তাকে মাদকের পথ থেকে বেড়িয়ে আসতে দেয় না ফেরাজী। তাদেরকে পুলিশের ভয় দেখিয়ে ব্যবসা চালাতে বাধ্য করেন তিনি।

 কিছু দিন আগে মুরাদ ফেরাজী চাউনা ও ঘোড়াকান্দা থেকে মাদক সহ গ্রেফতার হন। মুরাদ ফেরাজী জামিনে এসে সে প্রকাশে না গিয়ে বিভিন্ন লোকজন দিয়ে মাদক বিক্রয় করে।

আরও সূত্রে জানা যায় যুবক বয়সের ছেলেরা মুরাদ ফেরাজীর কথা কেউ না শুনিলে তাকে বিভিন্ন ভয় দেখিয়ে তাদের হাতে ধরিয়ে দেয় মাদক। এলাকার মানুষ ঐ মুরাদ ফেরাজীর ভয়ে চুপ-চাপ হয়ে বসবাস করে। এলাকার জনগণ জানান, মাদক ব্যবসায়ী মুরাদ ফেরাজী শুধু মাদক ব্যবসায়েই লিপ্ত নয় সে এছাড়াও ভূমি দস্যু হয়ে নিরীহ মানুষের জায়গা জমি জবড় দখল করে নেওয়ার চেষ্টা করে। তার একটিই কথা, হয় টাকা দে – না হয় জমি দে।

নান্নার গ্রামের সাধারণ জনগণরা মুরাদ ফেরাজীর অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে সরকার ও প্রশাসনের সহযোগীতা প্রার্থনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।