ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ২য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ দিন পর অনুষ্ঠিতব্য বহুল প্রত্যাশীত ধামইরহাট উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে ১৬ মার্চ দুপুর ১২ টায় উপজেলা সভাকক্ষে চেয়ারম্যান প্রার্থী আজাহার আলী, আনম আফজাল হোসেন, মো. হানজালা, আয়েন উদ্দিন ডালিম, হান্নান দেওয়ান, ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, সেলিম মাহমুদ রাজু, সোহেল রানা ও আব্দুল হাই দুলাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আঞ্জুয়ারা বেগম, সাবিনা এক্কা,তমা আকতার ও শাহিনা খাতুনসহ সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনে সকল আচরণ বিধি ও শৃঙ্খলা বজায় রাখতে মত বিনিময় এবং শপথ বাক্য পাঠ করান সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
এ সময় ওসি জাকিরুল ইসলাম, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক আবু মুছা স্বপন, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, সাংবাদিক হারুন আল রশীদ, মেহেদী হাসান উজ্জল, রাসেল মাহমুদ, অরিন্দম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রার্থীগণ নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিশ্চিতে প্রচারনার দাবী করলে প্রশাসন তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন এবং কেউ প্রভাব খাটালে চুল পরিমান ছাড় না দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন ইউএনও গনপতি রায়।





