× Banner
সর্বশেষ
‘ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ -তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ধামইরহাটে মোবাইল ফোনে গান শোনাবার ছলে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা-আটক ১

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০
শিশুকে ধর্ষনের চেষ্টা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ৬ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ লম্পট ওই ধর্ষন চেষ্টাকারীকে আটক করে কোর্টে প্রেরণ করেছে, গতকাল দুপুরে জাহানপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রামের রাজমিস্ত্রী মুনছুর রহমানের শিশু কন্যা ১ম শ্রেনির শিক্ষার্থী (৬) ৮ নভেম্বর বাড়ীর পার্শে গছিরের মোড় এলাকায় খেলছিল। এমন সময় মোবাইল ফোনে গান শোনাবার লোভ দেখায় একই গ্রামের পানজেত আলীর ছেলে সাইফুল ইসলাম।

এ সময় তাকে সু-কৌশলে অপহরণ করে একটি টয়লেটে আটক রেখে ধর্ষণের চেষ্টা চালায়, এ সময় মেয়েটি চিৎকার করলে মেয়েটির দাদী ঘটনা দেখতে পেলে লম্পট সাইফুল ইসলাম পালিয়ে যান।

৯ নভেম্বর ভিকটিমের বাবা মুনছুর রহমান বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লম্পট ধর্ষনের চেষ্টাকারীকে আটক করেছে, আসামীর সর্বোচ্চ শাস্তির জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..