× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ধামইরহাটে বাউলগানে দর্শক মাতিয়ে দিল কুষ্টিয়ার লালন শিল্পীরা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সোনার বাংলা যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ রাত ৮ টায় চকময়রাম মাঠে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই আল হাদি (চপল) এর সভাপতিত্বে ২২ মার্চ অনুষ্ঠিত ১৫টি ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার লালন শিল্পী গোষ্ঠীর বাউল গান শুরু হতে না হতেই কানায় কানায় পরিপূর্ণ হয় দর্শকশ্রোতা।

অনুষ্ঠানে শুকতারা লালনব্যান্ডের শিল্পী আসলাম হোসেন, শিরিন শিলা, মাধবী লতাসহ অন্যান্যরা মধ্যরাত পর্যন্ত দর্শকদের বিনোদন প্রদান করেন। এ সময় ধামইরহাট উপজেলা’লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, পৌর আ’লীগ সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুল হক, যুবলীগ নেতা আবু ইউসুফ মর্তুজা রহমান, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পৌর ছাত্রলীগ সভাপতি আবু হোসেন প্রমুখসহ প্রায় ১০ সহস্রাধিক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..