ধামইরহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমেপ্লেক্স ওডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০ টায় হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“এই সময় অঙ্গিকার করার-যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রহল্লাহ কৃষ্ণ বর্মন, টিএলসিএ আবুল হোসেন, সাংবাদিক অরিন্দম মাহমুদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।