× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে পুলিশের ঝটিকা অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১১ জন আটক

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
dhamoirhat

নওগাঁর ধামইরহাটে পুলিশের ঝটিকা অভিযানে মাদক ব্যবসায়ী সহ ১১ জনকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গতকাল দিনভর অভিযান চালিয়ে উপজেলার বংশিবাটী এলাকা থেকে রফিকুল ইসলামের ছেলে আরিফ হোসেনকে ১০পিচ টাপেন্টাডল সহ আটক করা হয়।

এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী যথাক্রমে আগ্রাদ্বিগুন গ্রামের মৃত খবিরের ছেলে সানাউল ইসলাম, দক্ষিন চকযদু গ্রামের নজিমুদ্দিনের ছেলে রবিউল ইসলাম, রবার্ট মার্ডির ছেলে মাইকেল মার্ডি, মাইকেল মার্ডির স্ত্রী শ্রীমতি আনাস্তা, খেলনা গ্রামের হেলাল হোসেনের স্ত্রী মোসাঃ তাপসী রাবেয়া, দুলাল হোসেনের স্ত্রী রেহেনা, বেলাল হোসেনের স্ত্রী তুহিনুর বেগম, ও মৃত লাল মোহাম্মদের ছেলে দুলাল, মাহিসন্তোষ গ্রামের মৃত তাজেম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান এবং মৃত বিরেন পাহানের ছেলে আনন্দ পাহানকে আটক করা হয়।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আটককৃত ১০ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল এবং একজন মাদক ব্যবসায়ী, আটক সকলকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং ঈদ সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..