ধামইরহাটে টূরিন্সবাস চালু, আলতাদিঘী দেখতে উৎসুক টুরিস্টদের ফুলেল শুভেচ্ছা বরণ

ধামইরহাটে টূরিন্সবাস চালু, আলতাদিঘী দেখতে উৎসুক টুরিস্টদের ফুলেল শুভেচ্ছা বরণ

নওগাঁর ধামইরহাটে নওগাঁ জেলার বিভিন্ন পর্যটন ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো দেখতে আসা জেলা সদর থেকে টুরিস্টদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা প্রশাসন।

৪ মে বেলা ১১ টায় নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে ‘ভ্রমন বিলাস’ নামক প্রথম টুরিস্ট বাস নিয়ে ধামইরহাট উপজেলা সদরে আসলে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী টুরিস্টদের ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি সুবল চন্দ্র বর্মন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার নির্বাহী সভাপতি মৌসুমী সুলতানা শান্তসহ অন্যান্য টুরিস্টগণদের সাথে কুশল বিনিময় করেন ইউএনও গনপতি রায়।

পরে উপজেলা বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, প্যানেল মেয়র মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকায় টুরিস্টদের জগদ্দল বিহার সম্পর্কিত বিশেষ বইয়ের অংশ মাননীয় সাংসদ শহীদুজ্জামান সরকার এম.পির পক্ষ থেকে বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।