× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ধান সংগ্রহে অ্যাপ চালু এবং গুদামে সিসিটিভি লাগানো হবে -খাদ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব উপজেলায় মোবাইল অ্যাপ চালু করা হবে। পাশাপাশি অনিয়ম বন্ধে দেশের খাদ্য গুদামগুলোকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন।

আজ বগুড়া সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত অভ্যন্তরীণ আমন সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় মন্ত্রী বলেন, ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি ও কৃষক হয়রানি বন্ধের চেষ্টা চলছে। চলতি আমন মৌসুমে মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহে সফলতা মেলায় আগামী বোরো মৌসূমে সারা দেশে এই অ্যাপসভিত্তিক সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে মোটা চালের চেয়ে বাজারে চিকন চালের চাহিদা বেশি। তাই কৃষকদের চিকন চালের ধান উৎপাদনে উদ্বুদ্ধ করার তাগিদ দেন মন্ত্রী। একইসঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মজুদ বাড়াতে আরো খাদ্যগুদাম নির্মাণের পরিকল্পনার কথাও জানান। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবর রহমান, রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দসহ, খাদ্য ও কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..