মাদারীপুরের রাজৈর এ কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো ছাত্রলীগ

মাদারীপুরের রাজৈর এ কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো ছাত্রলীগ
মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার:  মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামের কৃষক মন্টু হাওলাদারের ক্ষেতের ধান কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমানের নেতৃত্বে ওই কৃষকের ক্ষেতে নামেন ৫০ ছাত্রলীগ নেতাকর্মী। ২৬ শতাংশ জমির সকল ধান কেটে মাথায় করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা।
করোনার দুুর্দিনে এতে অনেকটাই স্বস্তি ফিরেছে কৃষকের মনে।এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, করোনা পরিস্থিতিতে জেলার প্রত্যেকটি ইউনিয়নে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে রোজা রেখেও রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের মন্টু হাওলাদারের ক্ষেতের ধান কেটে ঘরে পৌঁছে দেয়া হয়। এই ধানকাটা কর্মসূচী চলমান থাকবেও বলেও জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।