ঠাকুরগাঁও স্বল্প ব্যয়ে ধানের বদলে টমেটো চাষ করছে ঠাকুরগাঁওয়ের কৃষক

ঠাকুরগাঁও স্বল্প ব্যয়ে ধানের বদলে টমেটো চাষ করছে ঠাকুরগাঁওয়ের কৃষক
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ টমেটো চাষ শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীকালের অপেক্ষায় থাকতে হয়। শীতকাল মানেই কী পিঠা,পুলি আর খেজুর রসের গল্প? দুপুরে, রাতের আহারে কবজি ডুবিয়ে যখন মাছে ভাতে বাঙালি না হলেই নয়, তখন তার সাথে শাক-সবজি না হলে কেমন করে হয়। বাহারি শাক-সবজিতে সমৃদ্ধ শীতকাল মাছে ভাতে বাঙালি পরিচয়টিকে যেন আর ও পাকাপাকি করে তোলে একটি পরিপূর্ন আহারের মাধ্যমে। শীতকালের অন্যতম একটি সবজির নাম হচ্ছে টমেটো।
স্বাদে টকটকে আর পাকলে লাল টুকটুক, রসালো ছোট একটি সবজি। এটা টমেটো বৈ আর কিছুই নয়। সালাদ,ভার্তা,ভাজি বা তরকারি যেভাবেই খান টমেটো যে চাই-ই চাই। টমেটো ভিটামিন সি-তে ভরপুর একটি সবজি। এ সবজিতে প্রচুর পরিমাণে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন-এ এবং ভিটামিন-সি রয়েছে। টমেটোতে লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে, যা ফুসফুস, পাকস্থলী, অগ্ন্যাশয়, কোলন, স্তন, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে।
এবার ঠাকুরগাঁও স্বল্প ব্যয়ে সাফল্য পেতে ধানের বদলে টমেটো চাষ করেছেন কুদ্দুস আহমদ নামে এক প্রান্তিক কৃষক। প্রায় ৮ বিঘা জমির উপর করা হয়েছে শীতকালীন সবজি টমেটো চাষ। যদিও শীতকাল চলে গিয়ে বসন্তের বার্তা নিয়ে এসেছে ফাল্গুন মাস। আর এই মাসে টমেটো চাষে সাফল্য দেখছেন গ্রামাঞ্চলের প্রান্তিক কৃষকরা। স্বল্প ব্যয়ে অধিক টমেটো চাষ করে ন্যায্য মূল্য পেয়ে খুশি তারা।
সরেজমিনে গিয়ে ঠাকুরগাঁও সদর ইউনিয়নের গ্রামের  কৃষক কদ্দুস আহমদ (৫০) ,এর সঙ্গে কথা বলে জানা যায়, ধান চাষে সাফল্য না পেয়ে নিজের ফসলি জমিতে কয়েক মাস পুর্বে শীতকালীন সবজি টমেটো চাষ করেন। চাষ করা টমেটো বাজার জাত ও করেছেন কয়েকবার। ফাল্গুন ও চৈত্র মাসে আবারও বাজার জাত করার কথা রয়েছে। খুচরা বাজারে পাইকারী মূল ২০ টাকা কেজি। ধান চাষের বদলে টমেটো চাষ কেন?
সাম্প্রতিক দেশকাল  প্রতিনিধির এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ধান চাষ করে কোনো সাফল্য দেখছি না। কারন এত পরিশ্রম এবং ব্যয়বহুল টাকা খরচ করেও ধানের ন্যায্য মূল্য নিয়ে পড়তে হয় বিপাকে। তাই বিকল্প পথ হিসেবে স্বল্প ব্যয়ে টমেটো চাষ করতে উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ ধানের চেয়ে অধিক সাফল্য পাব। কম খরচে লাভবান হব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।