× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

নিউজ ডেক্স

ধানের দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই : কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
ধানের দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, এখন ধানের দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই। চলতি মৌসুমে দেশে পর্যাপ্ত ধানের উৎপাদন হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গমের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের ব্যবসায়ীরা ধান মজুদ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মজুদদারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।

ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “সরকার কৃষিকে বাণিজ্যিকিকরণ করতে চায়। কৃষির উৎপাদন যেন কৃষকের শুধুমাত্র খাদ্য চাহিদা পূরণের সহায়ক না হয়ে কৃষি যেন অর্থকরি ফসলে পরিণত হয়। জীবন ও জীবিকার উৎস হিসেবে কাজ করে কৃষি।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

কৃষিমন্ত্রী একডালা এলাকায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। পরে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের উৎপাদন ও অগ্রগতি, কর্মসংস্থান, রপ্তানী ইত্যাদি বিষয়ে প্রাতিষ্ঠানিক তথ্য কৃষিমন্ত্রীকে অবহিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..