× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

ধানের ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে সালথা উপজেলা কৃষি অফিসারের মরামর্শ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/paddy-field.jpg

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আমন ধান রোপনের কাজ প্রায় শেষের দিকে। শুরু থেকেই যদি ক্ষতিকর পোকা নিয়ন্ত্রন করা যায়, তবে সহজেই অধিক ফলন ঘরে তোলা যাবে। পোকা দমনের একটি পরিবেশ বান্ধব ও কার্যকর পদ্ধতির নাম পার্চিং।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, পার্চিং মানে ক্ষেতে ডালপালা পুঁতে দেয়া। ফসলের জমিতে ডাল, কঞ্চি, বাঁশের খুঁটি এগুলো পুঁতে পাখি বসার ব্যবস্থা করলে পাখি ক্ষতিকারক পোকার মথ, বাচ্চা, ডিম খেয়ে পোকা দমন করে। পোকা দমনের এ পদ্ধতিকে পার্চিং বলা হয়। পার্চিং দুই প্রকারের। ডেড পার্চিং ও লাইভ পার্চিং। মরা ডালপালা পুঁতে দিলে তা হবে ডেড পার্চিং এবং ধইঞ্চা, অড়হর এসব জীবন্ত জমিতে পুঁতে দিলে তা হবে লাইভ পার্চিং। পার্চিং কেন করব।পার্চিংয়ে বসে দোল খেতে খেতে পাখিরা মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, ধানের স্কিপা পোকার মথ, শিষ কাটা লেদা পোকা, সবুজ শুঁড় লেদা পোকা, ঘাস ফড়িং, লম্বা শুঁড় ঘাস ফড়িং, উড়চুঙ্গা ধরে খায়। পোকা ও পোকার ডিম খাওয়ার ফলে ফসলের ক্ষেতে পোকার সংখ্যা থাকে না কিংবা খুব কম থাকে। কম খরচে বা বিনা খরচে পোকা দমন সম্ভব। পরিবেশবান্ধব অর্থাৎ বালাইনাশকের ক্ষতিকর প্রভার থেকে পরিবেশ রক্ষা করে। পাখির মল জমিতে জৈব সার যুক্ত করে।

কতটি ডাল পুঁততে হবে- এই প্রশ্নে কৃষি অফিসার আরো বলেন, বিঘা (৩৩ শতক) প্রতি ৬-৮ টি ডাল পুঁততে হবে। যাতে ফিঙ্গে, শালিক, বুলবুলি, শ্যামা, দোয়েল, সাত ভায়রা- এসব পাখি পার্চিংয়ে বসে পোকা ধরে খায়।
এক গবেষণায় জানা যায়, একটি ফিঙে পাখি সারা দিনে কমপক্ষে ৩০টি করে মাজরা পোকার মথ, ডিম ও পুত্তলি খেয়ে থাকে। একটি পাখির দ্বারা প্রতিমাসে হাজার হাজার পোকা ধ্বংস করা সম্ভব হয়। ধান পাকা শুরু হলে পার্চিংয়ে ব্যবহৃত ডালগুলো সরিয়ে নিতে হবে যাতে ডালে বসে পাখি ধান খেতে না পারে।


এ ক্যটাগরির আরো খবর..