ডাসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডাসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষকদের সাথে  আওয়ামীলীগের আহবায়ক কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩ টার সময় মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 মতবিনিময় সভায় ৪১ নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে  উপস্থিত  ছিলেন,   নবগঠিত  ডাসার  উপজেলা আওয়ামীলীগের আহবায়ক  সৈয়দ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাজী মাহমুদুল হাসান দোদুল,  মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা লুবনা সম্পা,  মতিন হাওলাদার, দুর্লভানন্দ বাড়ৈ,খায়রুল ইসলাম মহসিন  প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,  যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ।
এসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ডাসার থানাকে উপজেলায় উন্নতি করায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। এসময় শিক্ষকদের পক্ষ থেকে সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনকে  দুটি মানপত্র প্রদান করেন।মানপত্র দুটি  আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন। মতবিনিময় সভা অনুষ্ঠানে উপজেলার ৫১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।