× Banner
সর্বশেষ
আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬

ডেস্ক

এক মামার ধর্ষণে গর্ভবতী ভাগ্নিকে অন্যমামা গর্ভপাত ঘটিয়ে হুমকি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/rewpist.jpg

প্রতিনিয়ত ১৪ বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণ করে মামা শিপন হোসেন  (১৯)। এক পর্যায়ে গর্ভবতী হয়ে গেলে গর্ভপাত ঘটিয়ে ভয় দেখিয়ে গ্রামে পাঠিয়ে দেয় আরেক মামা মফিজুল ইসলাম।

 ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার লাকসাম থানার মুদাফফরগঞ্জে। ভাগ্নিকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় দুই মামাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক দুজন হলেন চাঁদপুরের কচুয়া থানার জুনাসার গ্রামের বাসিন্দা। বুধবার গভীর রাতে কুমিল্লার মুদাফফরগঞ্জ ও চাঁদপুরের শাহরাস্তি থানার বানিয়া দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১১ জানায়, দেলোয়ার হোসেনের ছেলে মো. শিপন হোসেন গত বছরের অক্টোবর মাস হতে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময়ে তার ১৪ বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। কিশোরীর মা বুঝতে পেরে তার ভাই মো. মফিজুল ইসলামকে জানালে সে বিষয়টি কারও কাছে প্রকাশ করতে নিষেধ করে। কাউকে জানালে ভিকটিমের পরিবারকে সমাজ থেকে বিতাড়িত করে দেবে বলে ভয়ভীতি দেখানো হয়।

এরই মধ্যে মফিজুল ভিকটিমের পরিবারকে লাকসামে একটি ভাড়া বাড়িতে জোরপূর্বক রেখে আসেন। সেখানে থাকা অবস্থায় ভিকটিমকে গর্ভপাত করানোর জন্য জোরপূর্বক ওষুধ সেবন করানো হয়। ওষুধ সেবনের ফলে গত ২৪ মে ভাগ্নিকে হাসপাতালে নেয়ার পথে মৃত সন্তান প্রসব করে। এরপর কোনো ধর্মীয় বিধান অনুসরণ না করেই দ্রুত মফিজুল শিশুটিকে দাফন করে ফেলে।

পরবর্তীতে মফিজুল বিষয়টি কাউকে না জানানোর জন্য ভিকটিমের পরিবার ও ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। অকালে গর্ভপাতের কারণে মেয়েটি অসুস্থ হয়ে যায়। মেয়েটির মা মফিজুলকে বিষয়টি জানায় এবং অসুস্থ কিশোরীকে চিকিৎসা করানোর জন্য সাহায্য চায়। মফিজুল কিশোরীর মাকে কোনো সাহায্য না করে তাদেরকে লাকসামের ভাড়া বাড়ি থেকে বিতাড়িত করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি কারো কাছে না বলার জন্য বারবার হুমকি দেয়। আর ধর্ষক মো. শিপন হোসেনকে আত্মগোপনে রাখে।

এক সপ্তাহ আগে মোবাইল ফোনে বিষয়টি র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পকে অবহিত করে ভিকটিমের মা। তারই প্রেক্ষিতে র‌্যাব-১১, বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করতে থাকে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুধবার রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার মুদাফফরগঞ্জ এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বানিয়া দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ধর্ষক মো. শিপন হোসেন ও তার সহযোগী মো. মফিজুল ইসলামকে আটক করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেছে আটককৃতরা।

 র‌্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  এ বিষয়ে আটক দুইজনের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়াথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..