বিশেষ প্রতিবেদকঃ ঈদ উৎসব সার্বজনীন। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্য এ ঈদকে আনন্দমুখর রাখতে সরকার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার এক শুভেচ্ছাবার্তায় সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসীর শান্তিময় ও আনন্দমুখর ঈদ কামনা করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সকলকে আমি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়ার আহ্বান জানাই।’





