× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

পিআইডি

ধর্মের ভিত্তিতে নয়- জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন

সবার অংশগ্রহণে প্রগতিশীল, কল্যাণময় বাংলাদেশ গড়তে মেধার বিকাশ ঘটাতে হবে। ধর্মের ভিত্তিতে নয়- জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১৮ আগস্ট) বিকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জন্মাষ্টমীর চারদিনব্যাপী অনুষ্ঠানের শেষদিনে জেএমসেন হলে তিনি একথা বলেন।

তিনি বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। কে হিন্দু, কে মুসলিম,  কে বৌদ্ধ সেটি বিষয় না। দেশের নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিতে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকার সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করছে। কোনো বিভাজন কিংবা বৈষম্যের শিকার যাতে কেউ না হয় অন্তর্বর্তীকালীন সরকার সতর্ক।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে। এর ব্যত্যয় ঘটতে পারবে না। তাহলে এদেশের ইতিহাস ও ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। তিনি নির্ভয়ে সব ধর্মের মানুষকে তাদের অনুষ্ঠান, উৎসব পালনের আহ্বান জানান।

ধর্ম উপদেষ্টা ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবী মাস্টার দা সূর্যসেন, যাত্রা মোহন সেন, নেলী সেনগুপ্ত ও মহিম চন্দ্র দাশের আবক্ষ ভাষ্কর্য ঘুরে ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু,  কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজীব ধর তমাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টব দীপক কুমার পালিত, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ববিতা বড়ুয়া,বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস,  জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন দাশ,অর্থ সম্পাদক রতন আচার্য্য, চট্টগ্রাম জেলা সৎসঙ্গ কেন্দ্রের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক কানুরাম দে, সম্পদ দে, সন্তোষ কুমার নন্দী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..