ধর্মঘট প্রত্যাহারে বেনাপোল-পেট্রাপোল বন্দর সচল

স্টাফ রিপোর্টার বেনাপোল: একদিন বন্ধ থাকার পর আবারো সচল হয়েছে দেশের সর্ববৃহত্তম বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। এতে নিস্তেজ হওয়া বন্দরে কর্মচাঞ্চলো ভাব ফিরে এসেছে।

বুধবার দুপুরের পর থেকে এপথে আমদানি-রফতানি শুরু হয়।

এর আগে বেনাপোল বন্দরে আগুনে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপূরণসহ ৫ দফা দাবিতে গতকাল সকালে ভারতের  পেট্রাপোল বন্দরের ইমপোর্ট-এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছিল। এতে এপথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায় ।

এদিকে একদিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দর এলাকায় বেড়েছে যানজট।  এতে আমদানি পন্যের দির্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়ে পথ চারীরা।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা আরেফিন বিকাল ৪ টায় জানান,  এপর্যন্ত ১৮২টি টাক  আমদানি পন্য ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। রপ্তানি কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, উভয় পক্ষ্যের মধ্যে সন্তোষ জনক আলোচনার মাধ্যমে সংকট সমাধান হওয়ায় বানিজ্য সচল হয়েছে। দ্রুত পন্য খালাসের জন্য সংশিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।