শেখ হাসিনা উন্নয়নের দূত, খালেদা জিয়া অশান্তির প্রতীক-তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  ‘দারিদ্র্য, সা¤প্রদায়িকতা, ইতিহাসবিকৃতি ও বিচারহীনতার অন্ধকার থেকে বাংলাদেশকে টেনে তুলে বিস্ময়কর উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসনের আলোর পথে এগিয়ে নিয়ে শেখ হাসিনা আজ শান্তি আর উন্নয়নের দূত। আর এ মহাযজ্ঞের বিপরীতে জঙ্গি-রাজাকারদের সাথে নিয়ে নাশকতা-অন্তর্ঘাতের পথে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া অশান্তির প্রতীক।’ বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

‘অর্থনীতির মঞ্চ থেকে দারিদ্র্য বিদায়ে যেমন কোনো ঘাটতি হয় না, রাজনীতির মঞ্চ থেকেও জঙ্গিদের বিদায়ে কোনো শূণ্যতা হয় না; বরং উন্নয়নের পথে জঙ্গিদের মোকাবিলা না করতে হলে দেশ আরো এগিয়ে যেত’, বলেন ইনু।

বুধবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর মতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি কিনিক ও শিশু বিকাশ, আশ্রায়ন, সামাজিক নিরাপত্তা, শিা সহায়তা, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরা-এ দশ বিশেষ উদ্যোগ দেশ ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের মডেল এবং আত্মনির্ভরশীলতার দর্শন, যা বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে।’

২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়নের কথা উলে­খ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণ ও গণমাধ্যমকে সবসময় তথ্যে সমৃদ্ধ করতে চেয়েছে। প্রেস ইনস্টিটিউটের ইতিহাসে মোট প্রকাশিত গ্রন্থের অর্ধেকের বেশি গত  নয় বছরে প্রকাশিত হয়েছে, উলে­খ করেন তিনি।

তথ্যসচিব আবদুল মালেক বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর তথ্যানুসারে বাংলাদেশ গত ৯ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের ১৫টি দেশকে পেছনে ফেলে বিশ্বের ৪২তম স্থানে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর নিজস্ব দর্শন ও নেতৃত্বে এ উন্নয়ন বাংলাদেশকে বিশ্বের বুকে অগ্রগতির এক বিস্ময় হিসেবে পরিচিত করেছে।

পিআইবি পরিচালনা বোর্ডের সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্যসচিব আবদুল মালেক। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর, বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, মোহনা টেলিভিশনের বার্তা পরিচালক রহমান মুস্তাফিজসহ উপস্থিত গণমাধ্যমকর্মী ও নাগরিকবৃন্দ এসময় শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগের বাস্তবায়ন ও প্রচার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

ট্যাগ আশ্রায়নএকটি বাড়ি একটি খামারকমিউনিটি কিনিক ও শিশু বিকাশগোলাম সারওয়ারচলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনডিজিটাল বাংলাদেশতথ্যমন্ত্রী হাসানুল হক ইনুতথ্যসচিব আবদুল মালেকদৈনিক সমকালের সম্পাদকদৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারনারীর মতায়নপিআইবি পরিচালনা বোর্ডপিআইবি পরিচালনা বোর্ডের সভাপতিপিআইবি মিলনায়তনে তথ্যমন্ত্রীপিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীরবাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনবিএফইউজে’র মহাসচিব ওমর ফারুকবিনিয়োগ বিকাশমোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক মুস্তাফিজুর রহমানশিা সহায়তাসবার জন্য বিদ্যুৎসামাজিক নিরাপত্তা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।