‘দ্য রেভেন্যান্ট’ ছবির অনুপ্রেরণায় ‘বাহুবলি-দুই

হলিউডের অস্কারজয়ী ছবি ‘দ্য রেভেন্যান্ট’ থেকে অনুপ্রাণিত হয়ে অ্যাকশন দৃশ্য তৈরি করা হচ্ছে সাড়াজাগানো পৌরাণিক কাহিনিনির্ভর ভারতীয় ছবি ‘বাহুবলি’র সিক্যুয়াল ‘বাহুবলি-দুই’ ছবির।

গত বছর দারুণ জনপ্রিয় ও ব্যবসাসফল হওয়ার পর ‘বাহুবলি’ ছবিটি এর সিকুয়াল নিয়ে ফিরছে। নতুন ছবি ‘বাহুবলি দুই’ শুধু একটি ঐতিহাসিক কাহিনিনির্ভর ছবিই হবে না, বরং হবে আরও বেশি কিছু। এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ডিএনএ।

এ ছবিতে থাকছে এবারের অস্কারজয়ী ছবি ‘দ্য রেভেন্যান্ট’-এর ছোঁয়া। ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে দারুণ অভিনয় করে ২২ বছরের সাধনায় অস্কার-খরা ঘুচিয়েছেন হলিউডের তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এ ছবিটি সেরা পরিচালকসহ অস্কার জিতেছে মোট তিনটি বিভাগে।

‘বাহুবলি দুই’ ছবির বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে থাকবে অস্কারজয়ী ‘দ্য রেভেন্যান্ট’ ছবির কিছু দৃশ্যের অনুপ্রাণিত দৃশ্যায়ন।

পরিচালক এসএস রাজামৌলির ‘বাহুবলি-দুই’ ছবিটি নিয়ে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। কিন্তু ‘বাহুবলি-দুই’ ছবিতে আর কী কী থাকছে, তা বিস্তারিতভাবে জানতে আপাতত অপেক্ষায় থাকা ছাড়া আর কিছুই করার নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।