× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকিতে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এধরণের হুমকিকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে রাশিয়াও।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানোর হুমকি দেয়ার পর পিয়ংইয়ংয়ের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়নে কাজ করার ঘোষণা দিয়েছে চীন। এরই মধ্যে উত্তর কোরিয়াসহ বিশ্বের ৪০ জন ব্যক্তি ও ৩০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিউল।

মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই এক সংবাদ সম্মেলনে বলেন উত্তর কোরিয়ার ওপর নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করবেন তারা।

রোববার উত্তর কোরিয়ার পক্ষ থেকে সিউল ও ওয়াশিংটনে পরমাণু হামলার যে হুমকি দেয়া হয়েছে তা আগ্রাসী আচরণ বলেও উল্লেখ করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা শুধু যে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা নয়, এ বিষয়েও সম্মত হয়েছে যে এই অঞ্চলে যেকোনো ধরণের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করবে তারা।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি ঠেকাতে শুরু থেকেই কাজ করছি। সম্প্রতি পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়ে বিশ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে তারা। এ পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণের একমাত্র উপায় হচ্ছে নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়ন।’

তবে, উত্তর কোরীয় সীমান্তে সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানায় চীন। তাদের দাবি এই মহড়া উত্তর কোরিয়াকে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পেছনে উস্কানি দিয়েছে।

পিয়ংইয়ং-এর এই আচরণকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা খুবই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি বলেন, ‘অবশ্যই আমরা উত্তর কোরিয়ার হুমকির বিষয়ে সতর্ক। নানাভাবে ঐ অঞ্চলে যুদ্ধ জিইয়ে রাখতে চায় তারা। কিন্তু আমরা এটা কোনভাবেই হতে দেবো না।’

উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা চালানোর হুমকি কোনভাবেই মেনে নেয়া যায় না বলে উল্লেখ করেছে রাশিয়াও। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক আচরণ, পশ্চিমা বিশ্বকে তাদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ চালানোর বৈধতা দেবে।

এদিকে, বিশ্বের ৪০ জন ব্যক্তি ও ৩০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া, যার মধ্যে ৩৪ ব্যক্তি ও ২৪টি প্রতিষ্ঠানই উত্তরের। যাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে সিউল।


এ ক্যটাগরির আরো খবর..