× Banner
সর্বশেষ
দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিপাক্ষিক ইস্যুতে ঢাকা-দিল্লি নিবিড়ভাবে কাজ করবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ ভারত বাংলাদেশের যোগাযোগ, নিরাপত্তা, সন্ত্রাস প্রতিরোধ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং অভিবাসী কল্যাণসহ দ্বিপাক্ষিক বিষয়ে আরো নিবিড়ভাবে কাজ করবে ঢাকা ও নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বলেন, অখণ্ড যোগাযোগ ও নিরাপদ এশিয়া গঠনে বাংলাদেশ ভারতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

গত রোববার থাইল্যান্ডের বাংককে শুরু হওয়া দ্বিপাক্ষিক এসিডি সম্মেলনে (সামিট) যোগ দিয়ে দুই নেতা সাইডলাইনে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দিনব্যাপী এই সম্মেলন সোমবার শেষ হয়।

নেতারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং সড়ক ও রেল যোগাযোগ প্রকল্পে আঞ্চলিক সহযোগিতার চতুর্পক্ষীয় ফোরাম বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার (বিসিআইএম) এর সম্পর্কযুক্ত বিষয় নিয়েও আলোচনা করেন।

শাহরিয়ার আলম বলেন, আমাদের দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগ ও জ্বালানি নিরাপত্তা এজেন্ডায় সামনের দিকে অগ্রসর হতে চায়। এ ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সঙ্গে এসিডি ও অন্যান্য আঞ্চলিক সহযোগিতা ফোরামে কাজ করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনরায় আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য নবম জিএফএমডি সম্মেলনে (সামিট) ভারতকে আমন্ত্রণের বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং এ ব্যাপারে সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক প্রেক্ষাপটে অভিবাসীদের কল্যাণে কিছু প্রস্তাব তৈরি করেছেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েমেন থেকে সম্প্রতি বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ফেরত আনার ব্যাপারে সহযোগিতার জন্য ভারতের প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশ ও ভারতের অভিবাসী শ্রমিকদের বৃহত্তর স্বার্থে তারা একযোগে কাজ করবেন বলেও সম্মত হন।


এ ক্যটাগরির আরো খবর..