× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

নোয়াখালী প্রতিনিধি

দোকানে মাল কিনতে ঢুকে দেখল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ 

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
মায়ের শাড়ি দিয়ে ফাঁস

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিজের দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দোকানের কর্মচারী রাসেল (২০) ও প্রাহিম (২২) নামের দুজনকে আটক করা হয়েছে।  নিহত ওমর ফারুক সোহেল (৩৫) উপজেলার দেওটি ইউনিয়নের সরকামতা গ্রামের বজলুল হকের ছেলে। সে সোহেল স্টোরের মালিক ছিলেন।
শনিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে একইিদিন দুপুরের দিকে নিজ দোকানের পিছনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, তাৎক্ষণিক ওই যুবকের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।  নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে তার কিছু কথা লেখা ছিলো।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার সোহেলের দোকান খুলে বসেন তার দোকানের কর্মচারী প্রাহিম। বেলা ১১টার দিকে দোকানে আসেন সোহেল। এরপর দোকান বাহিরে যায় প্রাহিম ও রাসেল। কিছুক্ষণ পর দোকানে এসে কাউকে দেখতে না পেয়ে ভিতরের কক্ষে গেলে সোহেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান একজন গ্রাহক।
ওসি আরো জানায়, চিরকুটসহ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার দোকানের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..