× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত ২৩ নারী গৃহকর্মী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতনের শিকার ২৩ নারী গৃহকর্মী। সোমবার বিকেল সাড়ে চারটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব থেকে ঢাকা এসে পৌঁছান তারা।

দেশ ফেরত ওই নারীরা গৃহকর্মী হিসেবে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেন। কর্মস্থলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন তারা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। তাদের খাবার দাবার না দেয়া, বেতন কম দেয়া ও মারধর করা হতো বলে অভিযোগ করে দেশে ফিরে আসা এসব নারী।

ফিরে আসা এক নারী বলেন, ‘আমি ম্যাডামকে বলেছিলাম, কেন আমাকে এতো নির্যাতন করো? আমি ভাষা বুঝি, রাত দিন কাজ করি। মাত্র দুই ঘণ্টা ঘুমাতে দাও। তারপরেও মারধর করো কেন?’

আরেক নির্যাতিত নারী বলেন, ‘শুধু মারধর করতো আমাকে। খেতে দিতো না ঠিকমতো। এছাড়া আমাকে আর কোন অত্যাচার করতো না। আমি বাসার পাশেই পালিয়ে ছিলাম। এক মহিলা আমাকে সেখান থেকে নিয়ে যায়। তার বাসায় আমি এক মাস কাজ করি। তারপর আমার মেরুদণ্ড সমস্যা দেখা দিয়েছে। আমি এখন আর কাজ করতে পারি না।’

অন্য এক নারী বলেন, ‘আমার ভিসায় লেখা এক হাজার টাকা (সৌদি রিয়াল) কিন্তু আমাকের দিতো আটশ’ টাকা। তাও সব টাকা আমি পাইনি।’


এ ক্যটাগরির আরো খবর..