× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

দেশের প্রথম সায়েন্স ফিকশন টেলিফিল্ম “বিডি-ম্যান”

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: দেশের প্রথম সায়েন্স ফিকশন এবং অ্যানিমেশন ভিত্তিক টেলিফিল্ম ‘বিডি-ম্যান’ চিত্রপরিচালক মোস্তাক আহমেদ সোহাগ নির্মাণ করেছেন। রোমাঞ্চ, শিহরণ আর উত্তেজনায় ভরা এই টেলিফিল্মটির গুরুত্বপূর্ণ একটি অংশ এলিয়েনদের কাহিনী নিয়ে গড়ে উঠেছে।

পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি নির্মিত হয়েছে ফ্রেন্ডস অপেরা প্রোডাকশনের ব্যানারে। প্রযোজনা করেছেন সাইদা ঝুমি।

এর আগে মোস্তাক আহমেদের শর্টফিল্ম ‘ব্লু-রোজ’ ও ‘একাত্তরের বিচ্ছু বাহিনী’ প্রশংসা কুড়িয়েছে। নাটক দুটি দেশে বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। তবে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সোহাগ। একাত্তরের বিচ্ছু বাহিনী নাটকটি জনৈক এক ব্যক্তির কাছে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ভালো কোনো চ্যানেলে বিক্রি করা। কিন্তু ওই লোকটি সোহাগের সঙ্গে প্রতারণা করে টাকা-পয়সা নয়ছয় করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে সোহাগ মামলা করেছেন। সেই মামলা এখনো চলছে।

সেই অভিজ্ঞতা থেকে এবার অনেকটা সাবধান সোহাগ। ‘বিডি ম্যানে’র ট্রেলার ইতিমধ্যে কয়েকটি টিভি চ্যানেলে দেখিয়েছেন। ভালো সাড়া পেলেও মনের মতো প্রস্তাব এখনো পাননি। তাই কোনো চ্যানেলের কাছে এখনো বিক্রি করেননি।

সোহাগ বলেন, ‘এবার অপাত্রে এই টেলিফিল্ম দান করব না। অ্যানিমেশনের কাজ করতে গেলে প্রচুর খরচ পড়ে যায়। তাছাড়া সর্বোচ্চ মান নিশ্চিত করতে আমি এতটুকু ছাড় দেইনি। অনেক টাকা খরচ করেছি। তাই এবার একটু সময় নিয়ে নাটকটি ছাড়ছি।’

এই টেলিফিল্মে প্রধান চরিত্রে কাজ করেছেন জারান শেখ ও কবিতা, এলিয়েন চরিত্রে তামির ও খল চরিত্রে কাজ করেছেন কণ্ঠশিল্পী খন্দকার বাপ্পি


এ ক্যটাগরির আরো খবর..