দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে কক্সবাজার

দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে কক্সবাজার

আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে কক্সবাজারে যা লোকাল চাহিদা মিটিয়ে জাতীয় গ্রীডে যুক্ত হবে।

বৃহস্পতিবার দুপুরে এই বিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি জানান, খুরুস্কুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরও একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মিত করা হবে।

তিনি আরও জানান, কক্সবাজারে সরকারের বড় বড় মেঘাপ্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান। এসময়ে বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।