দেশের উত্তর-পূর্বাঞ্চলে অর্থনৈতিক করিডোর তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী

দেশের উত্তর-পূর্বাঞ্চলে অর্থনৈতিক করিডোর তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলে প্রচুর সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগকে সফল করতে অবকাঠামো গড়ে তোলা-সহ সুযোগ-সুবিধা কিভাবে দেওয়া যায়, সে প্রচেষ্টা করা হবে।

মন্ত্রী আজ ঢাকায় স্থানীয় এক হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (এডিবি) ও এশীয় উন্নয়ন ব্যাংক যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অর্থনৈতিক করিডোর উন্নয়ন’ বিষয়ক এক পরামর্শক কর্মশালায় একথা বলেন ।

তিনি আরো বলেন, এখানে কিছু সমস্যাও রয়েছে। শত শত বছর ধরে এখানকার মানুষজন পাসপোর্ট, ভিসা ছাড়াই যাতায়াত করেছে, ব্যবসা করেছে। কিন্তু এখন রাজস্ব, নিরাপত্তা ও অন্যান্য কারণে এখানে কড়াকড়ি করা হয়েছে।

মন্ত্রী এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য সহজতর করার জন্য প্রতিবেশী দেশগুলোর ইতিবাচক চিন্তা-ভাবনা করা দরকার বলে মনে করেন।

কর্মশালায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।