দেশরত্ন শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা যুবলীগের আনন্দ র‍্যালী

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা যুবলীগের আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪/৩০ মিনিটে  বাংলাদেশ যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও আওয়ামিলীগের প্রধান কার্যালয় সামনে থেকে এক আনন্দ র‍্যালী বের হয়।

র‍্যালীটি ঠাকুরগাঁও চোরাস্তা সামনে থেকে বের হয়ে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ আপেল ,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশিষ দ্ত্ত শমির।
জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, উক্ত র‍্যালীতে ঠাকুরগাঁও জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।