× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

দেশব্যাপী সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ দেশব্যাপী সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ।  শুক্রবার থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান চলবে সাত দিন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যা ও সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে প্রায় সাড়ে তিন ঘণ্টা এ বৈঠক চলে। বৈঠকে অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সব কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নীলফামারী, বগুড়া, ঝিনাইদহ ও নাটোর জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী প্রচারণা জোরদার করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কমিউনিটি পুলিশিংকে কাজে লাগাতে হবে।

বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনাকে অত্যন্ত নির্মম, বর্বরোচিত ও দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করেন আইজিপি। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। দৃঢ় মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, টিম স্পিরিট নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

সভায় দেশব্যাপী জঙ্গিদের তালিকা হালনাগাদ করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো, বিদেশিদের নিরাপত্তা দেয়া ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সভার শুরুতে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুনের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে এর আগে আজ সকালে এসপি বাবুল আক্তারের রাজধানীর বনশ্রীর বাসা পরিদর্শন করেন আইজিপি একেএম শহীদুল হক। এ সময় তিনি বলেন, একজন পুলিশ সুপারের স্ত্রীর এভাবে খুন হওয়ার ঘটনা অত্যন্ত কাপুরুষোচিত ও বর্বরোচিত। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। আইজিপি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

আইজিপি বাবুল আক্তারের দুই সন্তান ও পরিবারের অন্যান সদস্যদের খোঁজখবর নেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় আইজিপি পত্মী বেগম শামসুন্নাহার রহমান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..