দেশব্যাপী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেমিনার

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে) :  বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল ও দায়িত্বসশীল করার লক্ষ্যে দেশব্যাপী সচেতনতামূলক সেমিনার করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এই সেমিনার ইতোমধ্যে হবিগঞ্জ, মেহেরপুর, নড়াইল, রংপুর ও বগুড়া জেলায় অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আগামী জুন মাসের মধ্যে দেশের ৬৪ জেলায় এবং পরে ৪৯২টি উপজেলায় এই সেমিনারের আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে গড়ে ১ হাজার দক্ষ যুব/যুব মহিলা কর্মী বিদেশে পাঠানোসহ নিরাপদ, সুষ্ঠু, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই সেমিনারের আয়োজন করছে। বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা যাবেন, তারা যেন চাকরি ও বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে অবগত থাকেন এ ব্যাপারে সচেতন করা এবং না জেনে শুনে অজানা গন্তব্যে যেন কেউ পা না বাড়ায় এ বিষয়ে একটা সামাজিক সচেতনতা তৈরি করাই এসব সেমিনারের লক্ষ্য।

বিদেশ গমনেচ্ছুরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা টিটিসি, আইএমটি ও ডিইএমও এর সেবাসমূহ সম্পর্কে অবগত করা এবং কম খরচে ও নিরাপদে অভিবাসনের জন্য প্রকৃত কর্মপ্রত্যাশীদের সার্বিকভাবে সহায়তার সংস্কৃতি বিকশিত করা এবং উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি এবং সর্বসাধারণকে সম্পৃক্ত করে হয়রানিমুক্ত বৈদেশিক কর্মসংস্থানের জন্য যে সকল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন একান্ত প্রয়োজন তা সেমিনারে গুরুত্বসহ আলোচনা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।