× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

দেশত্যাগ ও হত্যার হুমকি দিয়ে রামকৃষ্ণ মিশনে চিঠি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদের ধর্ম প্রচার করতে নিষেধ করে রাজধানীর রামকৃষ্ণ মিশনে চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। ওই চিঠিতে হিন্দুদের দেশত্যাগ করতেও বলা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনের ঠিকানায় এ চিঠি আসে। এ ঘটনায় ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মিশন কর্তৃপক্ষ।

এ বিষয়ে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদ হোসেন বলেন, চিঠিটা মূলত রামকৃষ্ণ মিশনের অনুসারী কমিউনিটিকে উদ্দেশ করে লেখা। গাজীপুরের ঈদগাহ মাঠ এলাকা থেকে এ বি সিদ্দিক নামের এক ব্যক্তি চিঠিটি পাঠিয়েছেন বলে প্রেরকের ঠিকানায় লেখা রয়েছে। চিঠিতে লেখা হয়েছে, বাংলাদেশ হিন্দুদের দেশ না। হিন্দুদের দেশ ভারত। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ওখানে চলে যেতে বলা হয়েছে। অন্যথায় মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

চিঠির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—জানতে চাইলে ওসি বলেন, এ ধরনের ঘটনায় প্রথমে যেটা করা হয়, সেটা হলো একটা জিডি। এ ছাড়া রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করা হযেছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানকার নিরাপত্তার বিষয়টা দেখছেন।

ওসি আরো  বলেন, এ ছাড়া মিশন-সংশ্লিষ্টদের ব্যক্তিগতভাবে নিরাপদে চলাফেরা করার কথা বলা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চিঠিটা কীভাবে এসেছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..