দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ এখন উন্নয়নের দেশ উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। পরিকল্পিত উন্নয়ন ও উন্নয়নবান্ধব অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করাই বর্তমান সরকারের লক্ষ্য।

পরে ৪৯২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন জনপ্রশাসন মন্ত্রী। এ সময় মেধা তালিকায় ৫০ জনকে পদকও দেওয়া হয়।

ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৬টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের তিনজন কর্মকর্তাসহ ) মোট ৩৩০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তা অংশ নেন। এঁদের মধ্যে নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা ১০৬ জন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম আসলাম আলম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।