দাকোপে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত 

দাকোপে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত 
“উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত।
দিবসটি উপলক্ষ্যে আজ ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা সদরের ডাকবাংলো মোড়ে ছাত্র-শিক্ষক, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় একাধিক সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে খুলনা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির দাকোপ উপজেলা শাখার সহ সভাপতি সাগর সেনের সঞ্চালনায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।সভায় বক্তৃতা করেন, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ হুমায়ুন কবির নয়ন,সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,যুবউন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার,প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র  হালদার, বিল্লালিয়া মাদ্রাসার অধ্যক্ষ অজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস,সাংবাদিক আজগর হোসেন সাব্বির,দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাগর সেন,গোপাল চন্দ্র মন্ডল,তনুবালাসহ অনেকে। সভাটি পরিচালনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।