চেয়ারম্যান মোস্তাক আহমদ দুর্যোগে কাউয়ারখোপ বাসীর পাশে

সুজন চক্রবর্তী-কক্সবাজা: বিশ্ব মহামারীতে বাংলাদেশের  করোনা পরিস্থিতিতে নিজের জীবনের মায়া ত্যাগ করে কাউয়ারখোপ ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান মোস্তাক আহমদ। সেই সাথে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও সাহায্যে সহযোগিতা করে গেছেন রামু উপজেলায়।
রামু উপজেলার চেয়ারম্যান পুরো ইউনিয়নে ঘুরে ঘুরে সবাইকে করোনা প্রতিরোধ ও জনসচেতনতা মূলক নির্দেশনা সহ হতদরিদ্র ও কর্মহীন মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইউনিয়ন বাসীকে এই মহামারী রোগ থেকে কিভাবে রক্ষা করা যায় সে চিন্তায় তার নির্ঘুম রাত কাটে।
চেয়ারম্যান মোস্তাক আহমদ ইউনিয়ন বাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিনরাত। সে নিজের সাধ্যমতো নিজস্ব তহবিল থেকে গরীব অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে ১৪০ বস্তা চাল বিতরণ, আর্থিক সাহায্য সহযোগিতা ও রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করেন। এবং তার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে মানুষকে আশ্বস্ত করেন। যদি কোন প্রকার ত্রাণসামগ্রী সরকারের কাছ থেকে পান তাও সাবার মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানান। তিনি ইতিমধ্যে জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা ত্রাণসামগ্রী ইউনিয়ন বাসীর মাঝে বিতরণ করেছেন এবং পাশাপাশি নিজের তহবিল থেকেও সাহায্য সহযোগিতা করে গেছেন।ভবিষ্যতেও এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থেকে তাদের সেবা করে যাওয়ার অঙ্গিকার করেন।
ইউনিয়ন বাসী দি নিউজকে জানান, আমরা সবসময় বিপদ আপদে চেয়ারম্যানকে আমাদের পাশে পেয়েছি,এবং এই সংকটময় সময়েও দিনরাত তিনি আমাদের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে গেছেন। কোন সময় কাউকে তার কাছ থেকে নৈরাশ হয়ে ফিরে আসতে হয়নি।আমরা পবিত্র রমজান মাসে তার দেওয়া ইফতার সামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছি।আমাদের মাঝে সব সময় যতটুক পারেন সরকারের পক্ষ থেকে হোক তার নিজের তহবিল থেকে হোক সহযোগিতা করে গেছেন এবং সারাক্ষণ জনগণের খোঁজ-খবর রাখেন ও গরীব দুঃখী মানুষের পাশে থাকেন।
চেয়ারম্যান মোস্তাক আহমদ এর কাছ থেকে জানতে চাইলে তিনি দি নিউজকে বলেন,আমার ইউনিয়নের মানুষের তরে আমার জীবন উৎসর্গ, জনগণ বাঁচলে আমি বাঁচি।আমি কাউয়ারখোপ ইউনিয়নের মানুষের পাশে থেকে সবসময় সেবা দেওয়ার চেষ্টা করেছি, জায়গায় জায়গায় গিয়ে খুঁজ খবর নিয়ছি এবং কার কি সমস্যা আছে তা সমাধান করার চেষ্টা করেছি।মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর মাধ্যমে প্রায় ৫ টন চাল পেয়েছি তা ৫০০ পরিবারের মাঝে বিতরণ করেছি।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জনগণের জন্য যেসব ইফতার সামগ্রী পেয়েছি যারা এই ইফতার সামগ্রী পাওয়ার যোগ্য তাদের মাঝে বিতরণ করেছি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর মাধ্যমে ১ হাজার ৫শত মানুষের জন্য যে সাহায্য সহযোগিতা আসার কথা রয়েছে তা যদি আমার হাতে আসে অবশ্যই মানুষের ঘরে ঘরে গিয়ে এইসব উপহার পৌঁছে দেওয়া হবে। কাউয়ারখোপ ইউনিয়নের মানুষের পাশে আমি অতিথিও ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের জনগণকে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করতে দিনরাত খুঁজ খবর রাখছেন এবং জনগণের কাতারে এসে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা রামু-কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর মাধ্যমে এই ইউনিয়নে অনেক কাজ আমাকে দিয়ে করিয়েছেন, আমি নিষ্ঠার সহিত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করেছি।এবং এই করোনার ক্রান্তিলগ্নেও সরকারের পক্ষ থেকে ১০০ বস্তা চাল পেয়েছি তা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মেম্বারদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। দেওয়া ত্রাণ সামগ্রী গরীব অসহায় মানুষদের মাঝে স্বচ্ছতার সাথে বিতরণ করছি।ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা আসলে তা ইউনিয়ন বাসীর মাঝে দেওয়া

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।