× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

বেনাপোল প্রতিনিধি

দুর্গাপূজা পূজা উপলক্ষে ৮ দিনে ভারতে গেল ১০২.২১৪ মেট্রিকটন ইলিশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিনে ভারতে গেল ১০২.২১৪ মেট্রিকটন ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৮ দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর-২৫) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা।
বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান-ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল এ ইলিশ মাছ আমদানি করেছে। অপরদিকে বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ^াস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ভারতে সর্বমোট এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ১৬ সেপ্টেম্বর  ৬টি চালানে ৩৭.৪৬ মেট্রিকটন, ১৮ সেপ্টেম্বর ৬টি চালানে ২৪.২৫৮ মেট্রিকটন, ২০ সেপ্টেম্বর ২টি চালানে ৬ মেট্রিকটন, ২৩ সেপ্টেম্বর ৩টি চালানে ১১.৭২ মেট্রিকটন, ২৪ সেপ্টেম্বর ১টি চালানে ২ মেট্রিকটন, ২৫ সেপ্টেম্বর ৩টি চালানে ৬.৩৬ মেট্রিকটন, ২৭ সেপ্টেম্বর ৪টি চালানে ১২.৮৯৬ মেট্রিকটন ও ২৯ সেপ্টেম্বর ১টি চালানে ১.৫২ মেট্রিকটন। ১৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনে মোট ২৭টি চালানে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। ইতোমধ্যে ইলিশের গুণগত মান পরীক্ষণ করে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন রপ্তানি হয়েছে। আরও দু’একটি চালান রপ্তানি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..