× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নবীগঞ্জের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু, বিভিন্নমহলের শোক প্রকাশ

admin
হালনাগাদ: সোমবার, ৯ জুলাই, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী মৃত্যুবরণ করেছেন। গত শনিবার দিবাগত রাত ১২ঘটিকার সময় কলকাতার পি জি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বৎসর। তাঁর মৃত্যুতে দিনারপুর উচ্চ বিদ্যালয় সহ এলাকায় শোকের ছায়াঁ নেমে এসেছে । বিদ্যালযয়ে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করে ২ দিনের শোক ঘোষনা করা হয়েছে। এছাড়া ও তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজিবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

গৌরাপদ গোস্বামী ১৯৬১ সালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শতক গ্রামে অবস্থিত ঠাকুর বাণী আশ্রমের তত্বাবধায়ক ও ঠাকুর বাণীর দ্বাদশ বংশদর ছিলেন। শিক্ষা জীবনে ভারতের বিভিন্ন স্কুল কলেজে লেখা পড়া শেষে ১৯৮৯ সালে দিনারপুর উচ্চ বিদ্যালযয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তিতে তিনি উক্ত বিদ্যালয়ে দীর্ঘ দিন সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষে তিনি ২০১৭ সালে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ লাভ করেন।

গৌরাপদ গৌস্বামীর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন নায়,কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, উপজেলার গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু,গজনাইপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক জমসেদ আলী,সমাজকর্মী ও সাংবাদিক এম এ মুহিত,ছাত্র উন্নয়ন পরিষদের সভাপতি ও দৈনিক বিজয়ের বার্তার সম্পাদক ছনি চৌধুরী ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ২০০০ সন থেকে ২০১৭ সনের সকল শিক্ষার্থী সংবাদ মাধ্যমে প্রেরিত পৃথক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন ।

সোমবার রাতে প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামীর মৃতদেহ নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার । পরে ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলীসহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে ।


এ ক্যটাগরির আরো খবর..