আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ট্রাকের ঢালার চাপায় জসিম মোল্যা (৩০) নামে ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের হাইওয়ে রাস্তার পাশে মোল্যা বাড়ির সামনে এঘটনা ঘটে। জসিম ফরিদপুর কোতয়ালী থানার খলিল মন্ডলের হাট এলাকার ইকরাম মাতুব্বার ডাঙ্গী গ্রামের ইছাহাক মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে ফরিদপুরের মেসার্স খন্দকার এন্টার প্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬৬০৯৯) ইট বোঝাই করে ফুকরা গ্রামে একটি রাস্তায় এসেছিলো। ইট আনলোড করার জন্য হেলপার জসিম ট্রাকের ঢালা খুলতে গেলে অসতর্ক থাকার জন্য ট্রাকের ঢালা মাথার উপর পড়ে মারা যায়।
সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ সিদ্দিক মোল্যা জানান, দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম জসিমকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




