× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

আঞ্চলিক প্রতিনিধি

দুই হাত হারানো শাকিলের জীবনযুদ্ধ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
শাকিলের জীবনযুদ্ধ

স্ত্রীকে নিয়ে বেশ সুখেই ছিলেন পয়ত্রিশোর্ধ যুবক শাকিল হোসেন। সংসারে ছিলোনা কোন অভাব। কিন্তু একটি দূর্ঘটনা শাকিলের জীবনকে এলোমেলো করে দিয়ে গেছে। স্ত্রী চলে গেছে পরকীয়া প্রেমিকের হাত ধরে। আর দূর্ঘটনায় হারিয়েছেন দুই হাত। জীবনযুদ্ধে হেরে গিয়ে এক সময়ের কঠোর পরিশ্রমী যুবক শাকিলের জীবন চলে এখন ভিক্ষা করে। সোমবার রাতে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় এ প্রতিবেদকের সাথে কথা হয় শাকিলের।

শাকিল জানান, তার জন্ম ঢাকার তেজগাও এলাকার শাহিনবাগে। স্থায়ী নিবাস গাজীপুরের পুবাইলে। বাবা সেলিম হোসেন কাষ্টমসে ছোট একটি চাকুরী করতেন। ছয় বছর বয়সে মা হারানো শাকিলের বাবা ২০০৩ সালে মারা যান। এরপর বিয়ে করে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জে বসবাস শুরু করেন। সেখানে বড় গাড়ি মেরামতের একটি গেরেজে কাজ করতেন। ২০১৯ সালে কাজ করার সময় বৈদ্যুতিক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হন। চিকিৎসায় জীবন বাচলেও কেটে ফেলতে হয় দুই হাত। দুই পা ও বক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। হাসপাতালে ভর্তির ১৮ দিন পর স্ত্রী তাকে হাসপাতালের বেডে রেখেই পালিয়ে যায় পরকীয়া প্রেমিকের হাত ধরে।

শাকিল আরও বলেন, দেড় মাস পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর একমাত্র ভাই সোহানের বাসায় ঠাই মেলে। সেখানে আড়াই বছর বিছানায় কাটাতে হয়। এই সময়ে ছোট ভাই তাকে দেখাশুনা করতো। যে কোম্পানীতে কাজ করতাম সেই কোম্পানী চিকিৎসার খরচ দেয়নি। আমার চিকিৎসা করাতে গিয়ে ছোট ভাইও নিঃস্ব হয়ে গেছে। তাই বিবেকের তাড়নায় ভাইয়ের কাছ থেকে চলে আসি। নেমে পরি জীবনযুদ্ধে। বিভিন্ন জায়গায় সাহায্যের হাত পেতেও ব্যর্থ হয়েছি। বর্তমানে কোটালীপাড়া বেইলি ব্রীজ এলাকার একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে চলছে আমার জীবন সংগ্রাম। সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..