× Banner
সর্বশেষ
ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর

দুই পদে আ’লীগের ১১ প্রার্থীর ভোটের আগে ভোট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

মো.আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান পদে একক প্রার্থী তৃণমুলের ভোটে মনোনীত করা হলেও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সর্মথন পেতে ১১ জন প্রার্থী জোর লবিং চালাচ্ছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তৃণমুল নেতা কর্মীদের ভোট ও সমর্থন পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। এবারে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃণমুল নেতাদের ভোটে প্রার্থী নির্বাচন করা হবে বলে জানান উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক বজলুর রশিদ।

তিনি জানান, আগামী ৮ ফ্রেবুয়ারী শুক্রবার জেলা পরিষদ ডাকবাংলোতে উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক, পৌর কমিটির সভাপতি ও সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক, উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকসহ ২৬৫ সদস্যের ভোটের মাধ্যমে আওয়মীলীগের প্রার্থী নির্বাচন করবেন। এবার উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার তৃণমুলের ভোটে প্রার্থী নির্বাচিত হলেও ভাইস চেয়াম্যান পদে ৭ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীকে ভোটের আগে ভোটের পরীক্ষা দিতে হচ্ছে। ইতিমধ্যে প্রার্থীরা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক অবস্থানসহ জীবনবৃত্তান্ত উপজেলা ও জেলা কার্যালয়ে জমা দিয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হতে চান-পত্নীতলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুন্ম সম্পাদক আসাদুজ্জামান রানা , উপজেলা ছাত্রলীগের যুন্ম আহবায়ক আব্দুল আহাদ, নজিপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিল্টন উদ্দীন, উপজেলা যুবলীগের সদস্য শামীম ইমতিয়াজ রিমন,নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌতম কুমার দে,উপজেলা তাঁতী লীগের যুন্ম আহবায়ক ওবায়দুল ইসলাম,আমইড় ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাফিজুল ইসলাম ও আদিবাসী নেতা হাকিম উরাও।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মুক্তা,যুগ্ম আহবায়ক ছালেমা আক্তার সুমি, যুগ্ম আহবায়ক মারিয়া আজাদ, ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সাবিনা আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..