× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দুইদিনের টানা বৃষ্টিতে সালথায় ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা: হতাশায় কৃষক

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
হতাশায় কৃষক

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ঘুর্ণিঝড় জাওয়াদের নিম্নচাপের প্রভাবে রবিবার ও সোমবার দুইদিনের টানা বৃষ্টিতে ফরিদপুরের সালথায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে হতাশায় ভুগছেন কৃষকেরা।
কয়েকজন কৃষক জানান, চলতি মৌসুমে সালথার আটটি উপজেলার কৃষকেরা পেঁয়াজের চাষের জন্য পেঁয়াজের বীজতলা দিয়েছেন কিছুদিন আগে। দুইদিনের টানা বৃষ্টিতে পেঁয়াজের চারা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এতে হতাশায় ভুগছেন তারা। যেসব জমিতে পেঁয়াজের আবাদ করা হবে, সেই সব নিচু জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আবার কিছু কিছু এলাকায় পেঁয়াজের চারা রোপন চলছে। সেসব জমিতেও পানি বেঁধে গেছে। পেঁয়াজের চারা ঠিক মতো না হলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে বলে তারা জানান।
এছাড়া গম, কালাই, মুসুরী, রসুনসহ অন্যান্য ফসলের জমি বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবছর পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর। দুইদিনের টানা বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা ও অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে এই বৈরি আবহাওয়া কেটে গিয়ে যদি রৌদ্র হয় তাহলে ক্ষতির পরিমান কম হবে।


এ ক্যটাগরির আরো খবর..