× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিনে ১১ রমজানে রাজধানীর হাটখোলা রোড

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২০
ইফতার বিতরণ প্রতিদিন

দ্যা নিউজের ইফতার বিতরণ ।। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি কর্মহীণ অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা না পারছে কারো কাছে হাত পাততে না পারছে খিদে সহ্য করতে। তারমধ্যে চলছে রমজান মাসে রোজাদার ও কর্মহীন অসহায় দুঃস্থদের মাঝে দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিন কার্যক্রম। আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

আজ ৫ মে মঙ্গলবার ১১ রমজানে রাজধানীর হাটখোলা রোডে রোজা রাখা ইমানদার মুসল্লী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজী, বেগুনি, খেজুর।

এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও বার্তা সম্পাদক রাই কিশোরী।

দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিনে’ ১০ রোজায় রাজধানী মার্কেট থেকে জয়কালী মন্দির

দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন,  প্রতিদিন ৫০-৫৫ জনের ইফতার দিচ্ছে দ্যা নিউজ। রোজ যে পরিমান খাবার নিয়ে আসছি তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কর্মহীন সহায় সম্বলহীন মানুষের মাঝে কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। ইচ্ছা থাকলেও মাসব্যাপী এ কার্যক্রমে প্রতিদিন এর বেশি প্যাকেট বাড়ানো দুঃসাধ্য।

এই চরম দুরাবস্থার মাঝে দ্যা নিউজের প্রয়াস এসব পরিবারের মাঝে যদি ইফতার সামগ্রী তুলে দিয়ে অন্তত একদিনের ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফোঁটাতে পারে। সেই লক্ষে দ্যা নিউজ রমজান মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করে চলেছে।

 এই মহৎ উদ্যোগে সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান এর সহযোগিতার আশ্বাসে দ্যা নিউজ এই  কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে আশাবাদী।


এ ক্যটাগরির আরো খবর..